হোমিওপ্যাথি BHMS ডিগ্রি কী? কারা ভর্তি হতে পারবেন? ক্যারিয়ার কেমন?

Blog হোমিওপ্যাথি BHMS ডিগ্রি - BHMS Homeopathy Student

হোমিওপ্যাথি BHMS ডিগ্রি ‘র ২০২৫-২৬ শিক্ষাবর্ষে, ঢাকা বিশ্ববিদ্যালয় এর মেডিসিন অনুষদের অধিনে, হোমিওপ্যাথিতে বিএইচএমএস তথা ‘ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী’ কোর্সে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের জন্য বিস্তারিত তথ্যাবলি উপস্থাপন করা হলো। BHMS এর সাথে BUMS & BAMS এর ভর্তি পরীক্ষার অর্থাৎ, তিনটি প্রোফেশনাল মেডিকেল ডিগ্রির ভর্তি পরীক্ষার বিস্তারিত গাইডলাইন দেওয়া হলো।

Table of Contents

১. আবেদন শুরুর সময়সীমা

হোমিওপ্যাথি BHMS ডিগ্রি ২০২৫ ২৬ শিক্ষাবর্ষের এই ভর্তি প্রক্রিয়ার অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়েছে ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে। আগ্রহী শিক্ষার্থীদেরকে এই তারিখ থেকে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।

২. হোমিওপ্যাথি BHMS ডিগ্রি’ ‘র ভর্তি আবেদনের শেষ সময়

অনলাইনে আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:৫৯ পর্যন্ত। তাই শেষ মুহূর্তের ভিড় বা কারিগরি জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের অন্তত কয়েক দিন আগেই আবেদন প্রক্রিয়া শেষ করা বুদ্ধিমানের কাজ হবে। অনলাইন আবেদন লিংক- http://dgme.teletalk.com.bd

৩. প্রবেশপত্র এবং ভর্তি পরীক্ষার তারিখ ও সময়

প্রবেশপত্র ডাউনলোড করতে হবে ২ মার্চ থেকে ৩ মার্চের মধ্যে। আগামী ৬ মার্চ ২০২৬ তারিখ শুক্রবার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়কাল হচ্ছে ১ ঘণ্টা যা দুপুর ৩টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

হোমিওপ্যাথি BHMS ডিগ্রিতে ভর্তি সংক্রান্ত বিভিন্ন পরামর্শ, সাজেশন ও গাইডলাইন পেতে HomeoExpress এর ফেসবুক পেইজে যুক্ত থাকতে পারেন।

৪. হোমিওপ্যাথি BHMS ডিগ্রি ‘র কোর্সসমূহের পরিচিতি

এই ভর্তি পরীক্ষার মাধ্যমে মূলত তিনটি ভিন্ন চিকিৎসার ওপর ব্যাচেলর ডিগ্রি প্রদান করা হয়। বিএইচএমএস হলো হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি, বিইউএমএস হলো ইউনানী চিকিৎসা পদ্ধতি এবং বিএএমএস হলো আয়ুর্বেদিক চিকিৎসার ওপর ব্যাচেলর মেডিকেল ডিগ্রি।

৫. মোট আসন সংখ্যা

এই তিনটি কোর্সের জন্য সরকারিভাবে মোট ১০০টি আসন বরাদ্দ রয়েছে। এর মধ্যে BHMS কোর্সে ৫০টি আসন এবং BUMS ও BAMS কোর্সে ২৫টি করে মোট ৫০ আসন রয়েছে।  

৬. নম্বর বণ্টন পদ্ধতি 

হোমিওপ্যাথি BHMS ডিগ্রি তে শিক্ষার্থীদের মোট ২০০ নম্বরের ওপর ভিত্তি করে মেধা তালিকা তৈরি করা হয়। এর মধ্যে ১০০ নম্বর থাকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ এর ওপর এবং বাকি ১০০ নম্বর থাকে সরাসরি ভর্তি পরীক্ষার ওপর। জিপিএ ১০০ নম্বরের মধ্যে এসএসসির ফলফলের ১০ গুণ থেকে ৫০ এবং এইচএসসির ফলাফলের ১০ গুণ থেকে ৫০ নম্বর গণনা করা হয়।

৭. ভর্তি পরীক্ষার বিষয়ভিত্তিক মান বণ্টন

১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় পাঁচটি বিষয়ে প্রশ্নের উত্তর দিতে হয়। এর মধ্যে জীববিজ্ঞানে ৩০ নম্বর, রসায়নে ২৫ নম্বর, পদার্থবিজ্ঞানে ২০ নম্বর, ইংরেজিতে ১৫ নম্বর এবং সাধারণ জ্ঞানে ১০ নম্বর বরাদ্দ থাকে।

৮. দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ

যারা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে চান তাদের জন্য একটি বড় সুযোগ রয়েছে। কারণ এখানে দ্বিতীয়বার পরীক্ষা দিলেও মূল নম্বর থেকে কোনো নম্বর কাটা হয় না যা অন্যান্য মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে আলাদা।

৯. হোমিওপ্যাথি BHMS ডিগ্রি ‘র ভর্তি পরীক্ষার কাট মার্ক

ভর্তি পরীক্ষায় টিকে থাকার জন্য কোনো নির্দিষ্ট কাট মার্ক নেই। তবে বিগত বছরগুলোর ফলাফল পর্যালোচনা করলে দেখা যায় যে জিপিএ এবং ভর্তি পরীক্ষা মিলিয়ে ১৭৫ এর বেশি নম্বর পেলে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।

১০. নেগেটিভ মার্কিং এর অনুপস্থিতি

হোমিওপ্যাথি BHMS ডিগ্রি’র এই ভর্তি পরীক্ষার সবচেয়ে বড় সুবিধা হলো এতে কোনো নেগেটিভ মার্কিং নেই। অর্থাৎ কোনো প্রশ্নের উত্তর ভুল হলেও আপনার প্রাপ্ত নম্বর থেকে কোনো নম্বর কাটা যাবে না।

১১. হোমিওপ্যাথি BHMS ডিগ্রি ‘র পর ক্যারিয়ারের পথটা কেমন? বিসিএস দেওয়ার সুযোগ আছে?

BHMS ডিগ্রি অর্জনের পর আপনি সরকারি বিভিন্ন চাকরির পাশাপাশি, চাকরির সর্বোচ্চ ক্ষেত্র বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে মনে রাখতে হবে যে, আপনি শুধু জেনারেল ক্যাডারগুলোতে আবেদন করতে পারবেন কিন্তু স্বাস্থ্য বা শিক্ষা ক্যাডারের মতো টেকনিক্যাল ক্যাডারে আবেদনের সুযোগ নেই। পাশাপাশি, সরকারি মেডিকেল অফিসার হিসেবে সরকারী চাকরির সুযোগ রয়েছে। AMC & PSC Govt Exam দিয়ে বর্তমানে ৩৫০ এর অধিক হোমিওপ্যাথিক ডাক্তার সরকারি হাসপাতালে কর্মরত আছেন। 

ক্যারিয়ারের ক্ষেত্রে, এই হোমিওপ্যাথি BHMS ডিগ্রির মূল লক্ষ্য হয়ে থাকে, প্রোফেশনাল প্রাকটিস ক্ষেত্র। অর্থাৎ, একজন হোমিওপ্যাথিক ছাত্র BHMS কোর্স শেষ করার পরে, মূল ফোকাস দিয়ে থাকেন ব্যক্তিগত চেম্বার প্রাকটিসে। যেহেতু চিকিৎসার জগতে, বিভিন্ন জটিল-ক্রনিক ডিজিজের অসাধারণ আরোগ্যের সফলতা আছে হোমিওপ্যাথিতে, সেজন্য ক্যারিয়ারের প্রথম পছন্দ হয়ে থাকে চেম্বারে রোগী দেখার প্রাকটিস করা। এবং এতে ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হাওয়ার পথটাও দারুণ। অসুস্থতার কষ্টে ভোগা রোগীর আরোগ্যের পরে, তাদের হৃদয় নিংড়ানো দোয়া, ভালোবাসা ও সম্মানের সাথে, বেশ ভালো আয়ের সুযোগও আছে। যেকোনো চাকরির তুলনায় সেটা অনেক গুণ বেশি।

যারা শুধু জেনারেল সরকারি কিংবা বেসরকারি চাকরিকে ক্যারিয়ারের প্রধান লক্ষ্য হিসেবে ভাবেন, তারা হোমিওপ্যাথিতে পড়তে না আসাই ভালো হবে। কারণ এটি একটি মেডিকেল ডিগ্রি। মেডিকেলের কঠিন সাবজেক্টগুলো এখানে পড়তে হয়। যা জেনারেল চাকরির সাথে রিলেটেড নয়। সেক্ষেত্রে যেকোনো সাবজেক্ট নিয়ে জেনারেল অনার্স-মাস্টার্স এর দিকে যাওয়াই ভালো।

আপনারা যারা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিলেন কিন্তু MBBS বা BDS এ চান্স হয়নি। তারা অন্তত আশা হারাবেন না। আপনার জন্য হোমিওপ্যাথিতে অসাধারণ সুযোগ রয়েছে রোগীর মুখে হাসি ফোটানোর। হোমিওপ্যাথি BHMS ডিগ্রি শেষ করে আপনি রোগাক্রান্ত মানুষকে প্রকৃত আরোগ্যের স্বাদ উপহার দিয়ে, অফুরন্ত মানসিক প্রশান্তি পাওয়ার সুযোগ রয়েছে এখানে। আর তার সাথে আর্থিকভাবে স্টাবলিশ হওয়ার ক্ষেত্রটাও খুবই ভালো।


১২. কোর্সের মেয়াদকাল 

হোমিওপ্যাথি BHMS ডিগ্রি একটি দীর্ঘমেয়াদী পেশাদার কোর্স। মোট ৬ বছরের এই কোর্সে ৫ বছর আপনাকে প্রাতিষ্ঠানিক বা একাডেমিক পড়াশোনা করতে হবে এবং শেষ ১ বছর হাসপাতালে ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে।

১৩. আবেদনের ন্যূনতম যোগ্যতা

আবেদন করার জন্য এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। দুই পরীক্ষা মিলিয়ে মোট জিপিএ কমপক্ষে ৭.৫ থাকতে হবে এবং ব্যক্তিগতভাবে SSC এবং HSC পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০ থাকতে হবে। উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষা মোট জিপিএ ৬.৫ থাকতে হবে।

১৪. পরীক্ষার মান বা স্ট্যান্ডার্ড

হোমিওপ্যাথি BHMS ডিগ্রির এই ব্যাচেলর ভর্তি পরীক্ষার প্রশ্নের মান সাধারণত জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ হয়ে থাকে। তাই মেডিকেল প্রস্তুতির বইগুলো অনুসরণ করলে ভালো ফলাফল করা সম্ভব। তারপরও স্পেসিফিক কিছু গাইডলাইনমূকক বই আছে।

১৫. সিলেবাসের ধরন

এইচএসসি পর্যায়ের সম্পূর্ণ বা ফুল সিলেবাসের ওপর ভিত্তি করে এই ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়। তাই প্রতিটি বিষয়ের সব অধ্যায় ভালোভাবে আয়ত্তে রাখা জরুরি।

১৬. সমন্বিত ভর্তি পরীক্ষা

বিএইচএমএস, বিএএমএস এবং বিইউএমএস এই তিনটির জন্য আলাদা কোনো পরীক্ষা হয় না। একই দিনে একই প্রশ্নপত্রে একটি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং আপনার দেওয়া পছন্দের ক্রম ও মেধা তালিকা অনুযায়ী যেকোনো একটি বিভাগে ভর্তির সুযোগ দেওয়া হয়।

১৭. হোমিওপ্যাথি BHMS ডিগ্রিতে ভর্তিতে সাবজেক্ট কোডসমূহ

আবেদনের সময় আপনাকে সাবজেক্ট কোড সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। বিইউএমএস এর কোড ১১১, বিএএমএস এর কোড ১১২ এবং বিএইচএমএস এর কোড ১১৩।

১৮. পরীক্ষা কেন্দ্র ও কলেজের অবস্থান

সরকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং সরকারী ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষ কর্তৃক নির্ধারিত স্থানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাধারণত, ঢাকার মিরপুর ১৩ এবং ১৪ নম্বরে অবস্থিত হোমিওপ্যাথিক ও ইউনানী-আয়ুর্বেদিক ক্যাম্পাসেই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা ছাড়া দেশের অন্য কোনো জেলায় পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই।

১৯. হোমিওপ্যাথি BHMS ডিগ্রিতে ভর্তি পরে আবাসন বা হল সুবিধা

দূরবর্তী শিক্ষার্থীদের জন্য সুখবর হলো ভর্তির প্রথম বছর থেকেই সরকারিভাবে হল বা হোস্টেলে থাকার সুবিধা পাওয়া যায়। এতে হোমিওপ্যাথি BHMS ডিগ্রির শিক্ষার্থীদের আবাসন সমস্যা নিয়ে চিন্তিত হতে হয় না।

২০. হোমিওপ্যাথি BHMS ডিগ্রিতে ভর্তি পরীক্ষার আবেদন ফি

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফি হিসেবে ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হয়। আবেদন প্রক্রিয়ার বিস্তারিত নিয়মগুলো সহজভাবে বুঝতে HomeoExpress এর ওয়েবসাইট ভিজিট করতে পারেন। www.homeoexpress.com

২১. বেসরকারী বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে BHMS কোর্স –

Diploma হোমিওপ্যাথি ডাক্তারদের BHMS ডিগ্রি তে ভর্তির জন্য, ডিপ্লোমা ডিগ্রীধারী শিক্ষার্থীদের জন্য ৫০ টি আসন সংরক্ষিত আছে। ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে ০১ ফেব্রুয়ারী ২০২৬ থেকে ১৬ ফেব্রুয়ারী ২০২৬ তারিখের মধ্যে এসএসসি মার্কশীট, ডিপ্লোমা ৪র্থ বর্ষের মার্কশীট, ডিপ্লোমা সনদের সত্যায়িত কপি, হোমিওপ্যাথি বোর্ডের নিবন্ধনের সত্যায়িত কপিগুলো, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অফিসে গিয়ে জমা দিয়ে, আইডি নাম্বার গ্রহন করতে হবে। এই আইডি নাম্বার ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনের সময় প্রয়োজন হবে। এই বিষয়ে বিস্তারিত পরামর্শের প্রয়োজন হলে, HomeoExpress এর প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন।

পরিশেষে বলতে চাই, আপনি যদি কর্মজীবনে রোগীকে সঠিক চিকিৎসা দিয়ে একজন আদর্শ চিকিৎসক হতে চান এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে হোমিওপ্যাথির সফল প্রয়োগের মাধ্যমে মানুষের মুখে প্রশান্তির হাসি ফোটাতে চান, তবে এই মহৎ পেশায় আপনাকে স্বাগতম। আধুনিক হোমিওপ্যাথি চিকিৎসা শাস্ত্রে এক উজ্জ্বল ভবিষ্যৎ ও সোনালি ক্যারিয়ার গড়তে বিএইচএমএস (BHMS) কোর্স হতে পারে আপনার জন্য শ্রেষ্ঠ একটি প্ল্যাটফর্ম।

নিয়মিত হোমিওপ্যাথিক একাডেমিক সাজেশন, নোটশীট, লেকচার টপিক, কিংবা হোমিওপ্যাথিক অ্যালাইড সাইন্স বিষয়ে আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক দিয়ে রাখতে পারেন। HomeoExpress Facebook Page আরো সকল নোটশীট পড়ুন এখান থেকে…


-ডাঃ সাজিদ আল সাহাফ 

HomeoExpress

হোমিওপ্যাথিক মেডিকেল স্কুল

www.homeoexpress.com

Facebook Comments Section

Leave a Reply